• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভুয়া বিল, অর্থ আত্মসাৎ ও মিথ্যা সংবাদ—রায়গঞ্জে সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন 

     swadhinshomoy 
    10th Nov 2025 7:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

    সিরাজগঞ্জের রায়গঞ্জে হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান সেখের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার তৈরি, সরকারি তহবিল আত্মসাৎ ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকাল ১১টার দিকে উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে কলেজ শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্বেচ্ছায় অনুপস্থিত ও সাময়িক বরখাস্তকৃত উপাধ্যক্ষ এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান সেখ দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে নানা অনিয়ম করে আসছেন। তিনি ভুয়া বিল-ভাউচার তৈরি, সরকারি তহবিল আত্মসাৎ এবং কলেজের ভাবমূর্তি নষ্টের মতো কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা চলমান রয়েছে বলেও বক্তারা জানান।

    বক্তারা আরও বলেন, সম্প্রতি ওই সাবেক অধ্যক্ষ গণমাধ্যমে কলেজ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছেন। এতে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    ছাত্রীরা বলেন, “আমরা চাই আমাদের কলেজের সুনাম অক্ষুণ্ণ থাকুক। যারা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা প্রয়োজন।”

    মানববন্ধন শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযুক্ত অধ্যক্ষের সব অনৈতিক কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।

    এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30