গৌতম কুমার মহন্ত ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় চার্জার ভ্যানের ধাক্কায় ট্রাকের নিচে পড়ে জয় কুমার (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।এ ঘটনায় আরো দু’জন গুরুতর আহত হয়েছে।দুর্ঘটনাটি ঘটেছে ১১ নভেম্বর মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের বাকরইল মোড় এলাকায়।জয় কুমার,পত্নীতলা উপজেলার নজিপুর পৌর এলাকার ছোট চাঁদপুর মহল্লার বাসিন্দা রঞ্জন চন্দ্র মন্ডলের ছেলে।আহতরা হলো, একই মহল্লার উৎস কুমার মন্ডল (২৫) ও তপু কুমার মন্ডল (২৪)।পুলিশ জানায়,ওই সময় তিন বন্ধু মোটরসাইকেল যোগে বাড়ি ফির ছিলো।এ সময় ওই স্থানে ব্যাটারী চালিত একটি চার্জার ভ্যানের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী তিন যুবক দ্রুতগামী একটি ধান বোঝায় ট্রাকের নিচে ছিটকে পড়ে।এতে ঘটনাস্থলেই জয় কুমার নিহত হয়।গুরুতর আহত উৎস ও তপুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহ মোঃ এনায়েতুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করাসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।

