রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
সিরাজগঞ্জ রায়গঞ্জের ঘুড়কা ইউপির রয়হাটি দিয়ার পাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে মিলন মন্ডলের বসত বাড়ির ৭ টি কক্ষ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
১৩ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১০ টায় দিকে বাড়িতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা অতিদ্রুত ছড়িয়ে পড়লে মূহুর্তে পুরো বাড়ি পুড়ে যায়। বাড়ির ৭ টি কক্ষে থাকা ফ্রিজ টিভি কম্পিউটার আসবাবপত্র চাল নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ৪ ভরি সোনা পুড়ে গেছে।
বাড়ির মালিক জানান সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। মিলন মন্ডল আরো জানান, রাতে খাবার শেষে আমরা সবাই ঘুমিয়ে পড়ি, হঠাৎ পোড়া গন্ধ পাই, উঠে দেখি সুইচ বোর্ডে আগুন।
সাথে সাথে রায়গঞ্জ ফায়ার সার্ভিসকে কল করি, ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলামের
নেত্রীত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই।
প্রাথমিক ভাবে ধারণা ও বাড়ির মালিকের বর্ণনা অনুযায়ী বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্র হয়। ততক্ষণে পুরো বাড়ির বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

