অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ ব্যাংক থেকে আজ সোমবার প্রকাশিত সর্বশেষ তথ্যানুসারে, নভেম্বরের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৬৯৭ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ২৫৫ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে গতকাল ১৬ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ১১ হাজার ৮৪৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১০ হাজার ১৯৩ মিলিয়ন ডলার।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

