• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নলডাঙ্গায় আইন–শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    24th Nov 2025 4:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি:

    নাটোরের নলডাঙ্গা উপজেলায় আইন–শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রিয়াংকা দাসের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
    সভায় উপজেলা এলাকায় সামগ্রিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ দমন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণসহ নানা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। বিভিন্ন উপজেলার সরকারি দফতর ও স্থানীয় প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে আইন–শৃঙ্খলা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
    সভায় উপস্থিত ছিলেন—
    জনাব আশিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি)
    জনাব রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), নলডাঙ্গা থানা,জনাব কিষোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা,ডা. মোঃ জুনায়েদ হোসেন লেনীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,জনাব সুমন সরকার, সমাজসেবা কর্মকর্তা,মোঃ শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জনাব ফজলুর রহমান জামায়াতের সেক্রেটারি,জনাব এম জহুরুল ইসলাম, সভাপতি, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাব,মোঃ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাব,এনসিপি প্রতিনিধি, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ আইন–শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
    সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয়দের সহযোগিতায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30