• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ‘নোটস’ ফিচার 

     Ahmed 
    26th Nov 2025 7:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    অনলাইন ডেস্ক:     কাজের আলোচনা হোক বা ব্যক্তিগত আলাপ—বর্তমানে যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমের একটি হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে প্ল্যাটফর্মটি নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে আসছে।

    এক দশক আগে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা নিজেদের সম্পর্কে সংক্ষিপ্ত টেক্সট লিখে রাখতেন ‘স্ট্যাটাস’ সেকশনে। পরে সেই ফিচার সরিয়ে রাখা হলেও এবার সেটিকেই আধুনিক রূপ দিয়ে আবার ফিরিয়ে আনা হয়েছে। নতুন এই সুবিধা ব্যবহারকারীদের সহজেই মতামত, ব্যস্ততা কিংবা অনুভূতি প্রকাশের সুযোগ দেবে।

    ইনস্টাগ্রামের ‘নোটস’ ফিচারের মতোই হোয়াটসঅ্যাপ নতুন ‘অ্যাবাউট’ ফিচার চালু করছে। এখানে ব্যবহারকারীরা স্বল্প দৈর্ঘ্যের টেক্সট আপডেট দিতে পারবেন, যা শুধু তাদের কনট্যাক্ট লিস্টে থাকা মানুষরাই দেখতে পাবেন।

    মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ জানিয়েছে, পুরোনো ব্যবহারকারীরা হয়তো আগেও ‘অ্যাবাউট’ শব্দটি দেখেছেন, তবে এবার এটি সম্পূর্ণ নতুন রূপে ফিরছে। এতে যুক্ত হয়েছে উন্নত নিরাপত্তা, সহজ ব্যবহারযোগ্যতা এবং আরো দৃশ্যমানতার সুবিধা।

    নতুন অ্যাবাউট স্ট্যাটাস ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে—একদম ইনস্টাগ্রাম নোটসের মতো। চাইলে ব্যবহারকারী নিজেই সময় নির্ধারণ করে দিতে পারবেন। পাশাপাশি রয়েছে প্রাইভেসি কন্ট্রোল—কারা আপনার অ্যাবাউট দেখতে পারবে তা আপনি নিজেই ঠিক করতে পারবেন।

    যারা ব্যস্ততার কারণে বার্তা দেখতে দেরি করেন, তারা অ্যাবাউটে লিখে রাখতে পারবেন। ফলে অন্যরা বুঝতে পারবেন তিনি ব্যস্ত আছেন। চাইলে এখানে অনুভূতি, চিন্তা বা ছোট কোনো বার্তাও শেয়ার করা যাবে।

    যেভাবে অ্যাবাউটে লিখবেন

    ১. হোয়াটসঅ্যাপ খুলুন।

    ২. নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। ‘অ্যাবাউট’ সেকশন খুলে যাবে। সেখানে আপনার বার্তাটি টাইপ করুন।

    ৩. ঠিক করুন—কে আপনার অ্যাবাউট দেখতে পাবে। অপশনগুলো হলো ‘অল কনট্যাক্ট’, ‘সিলেক্ট কনট্যাক্ট’ এবং ‘হাইড স্পেসিফিক কনট্যাক্ট’। এরপর অ্যাবাউট কতক্ষণ দৃশ্যমান থাকবে তা সেট করুন।

    ৪. সবশেষে ‘পোস্ট’ বাটনে ট্যাপ করুন। আপনার অ্যাবাউট স্ট্যাটাস সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30