• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুমকি উপজেলায়, ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাতের হোটেল পুড়ে ছাই 

     swadhinshomoy 
    04th Dec 2025 1:28 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার।
    দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

     

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে খোরশেদ কাক্কুর সেলে গরিব সোহেলের ভাতের হোটেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানের মালিক সোহেল হাওলাদার সর্বস্ব হারিয়ে পথে বসেছেন। বৃহস্পতিবার সকালে হোটেলের রান্নাঘর থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয়রা জানান, হোটেলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গেই তা দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর পটুয়াখালী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।দোকানের মালিক সোহেল হাওলাদার জানান, ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁর স্বপ্নের হোটেলটি সম্পূর্ণরূপে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে তাঁর সমস্ত মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত সোহেল হাওলাদার কান্নায় ভেঙে পড়ে বলেন এই দোকানটি আমি ধার দেনায় নিজের সর্বস্ব টাকায় গড়ে তুলেছিলাম। আগুনে সব শেষ হয়ে গেল। এই হোটেলটাই ছিল আমার একমাত্র আয়ের পথ ও ভরসা এখন সেটিও বন্ধ হয়ে গেল।।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031