• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, হেলথ ক্যাম্প ও পিঠা উৎসব অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    06th Dec 2025 3:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    রেজাউল মোস্তফা, চট্টগ্রাম।

    নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর যৌথ উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, ফ্রি হেলথ ক্যাম্প এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ডিসেম্বর চট্টগ্রাম সিআরবি রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালের পাশে আয়োজিত এ অনুষ্ঠানে সি আর বি, ষোলশহর ও ডি সি হিল শাখার প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশগ্রহণ করে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর বিভাগীয় প্রধান ও শাখা প্রধান জি.এম. আহমেদ ইকুবাল। তিনি বলেন, “এমন মানবিক উদ্যোগে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও নগরফুলের সঙ্গে এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে আগ্রহী।”
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
    ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর মার্কেটিং ও কমার্শিয়াল কর্মকর্তা মারিয়ম খান; ওয়ান-এর মার্কেটিং ও কমার্শিয়াল ম্যানেজার রুমানা আফরোজা;
    ওয়ান-এর ম্যানেজার আতিকুর রহমান;
    নগরফুলের সভাপতি মোহাইমিনুর রহমান মাহিম; সাবেক সভাপতি রাশেদা আক্তার ইমু, নগরফুলের সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম; সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম; অর্থ সম্পাদক অমিত ভট্টাচার্য্য; সাংগঠনিক সম্পাদক এম.জি. রহমান; কার্যকারী সদস্য আল রিজোয়ান আহমেদ চৌধুরি,
    এছাড়া নগরফুলের প্রজেক্ট ডিরেক্টরসহ ও নগরফুলের শাখা চিফ সহ সকল স্বেচ্ছাসেবকবৃন্দ।
    নগরফুলের সভাপতি মোহাইমিনুর রহমান মাহিম তাঁর বক্তব্যে ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। প্রধান অতিথি বক্তব্যের শেষে আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামের উদ্বোধন করেন।
    অনুষ্ঠানে প্রতিটি শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বাচ্চারা স্বাস্থ্যসেবা ও শিক্ষা সামগ্রী এবং শিতের পিঠা পেয়ে অনেক আনন্দিত ছিলো। পিঠা উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031