• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পূর্ব শত্রুতার জেরে রাজধানীর কল্যাণপুরে খুন হন বাবুল 

     swadhinshomoy 
    06th Dec 2025 11:44 am  |  অনলাইন সংস্করণ Print

    স্টাফ রিপোর্টারঃ

    পূর্ব শত্রুতার জেরে রাজধানীর কল্যাণপুরে খুন হন বাবুল (৪৬)। নিহত বাবুল ময়মনসিংহ জেলার বারতিপাড়া বোরতিচর এলাকার মৃত সাফর আলীর পুত্র। এ ঘটনায় নিহত বাবুলের স্ত্রী শামীমা আক্তার বাদী হয়ে ৬ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

    মামলার বিবরনে জানা যায়, পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে আসামীগণের সঙ্গে বাবুল মিয়ার মনোমালিন্য সহ বিরোধ চলে আসছিল। ইং-০২/১২/২০২৫ তারিখ রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় ভিকটিম বাবুল (৪৬) ঢাকা হতে চট্টগ্রাম যাওয়ার নিমিত্তে কল্যানপুর বাসস্ট্যান্ড আসে। আসামীরা পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে বাবুলকে কল্যানপুর বাসস্ট্যান্ড বিআরটিসি সংলগ্ন আসামীদের রুটির দোকানের সামনে পেয়ে পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে পরস্পর যোগসাজোস করে এলোপাতারী কিল-ঘুষি সহ রুটি তৈরি বেলুন দিয়ে মারপিট করে। আসামীদের এলোপাথারী মারপিটের আঘতে বাবুলের নাকমুখ দিয়ে রক্ত ঝড়ে।। পরবর্তীতে ঢাকা- চট্টগ্রামগামী শ্যামলী পরিবহন বাসস্ট্যান্ডে আসলে বাবুল তার কাজের সহকর্মী জনৈক মোঃ সুলতান এর সহযোগীতায় কোন মতে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে গাড়ীতে উঠে পড়ে। চট্টগ্রাম যাওয়ার সময় কয়েরকবার বমি করে।
    ইং- ০৩/১২/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২:০০ ঘটিকার সময় চট্টগ্রাম পৌঁছার পর শারীরিক অবস্থা অবনতি হলে, তার সহকর্মী সুলতান সিএনজি যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজে পৌঁছালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষান নিরীক্ষা করে বাবুলকে মৃত ঘোষনা করেন।

    আসামীরা হলেন,
    ১। মামুন (৪১) পিতা- মৃত হাতেম আলী, ২। আসমা বেগম (৩৬) স্বামী-মামুন শেখ, পিতা- কাঞ্চন মিয়া, ৩। শাহনাজ (৩৪) পিতা- কাঞ্চন মিয়া, ৪। হাসি বেগম (৩৮) পিতা-মৃত হাতেম আলী, ৫। সিদ্দিক (৪০) পিতা- অজ্ঞাত, ৬। বেবি বেগম (৩৬) পিতা- মৃত হাসেম আলী, সর্বসাং- বাসা নং- কে/২২, কল্যানপুর শহীদ মিনার রোড, স্ট্যাপ কোয়াটারের ভিতর, থানা-মিরপুর মডেল, জেলা-ঢাকা।

    এদিকে পরিবারে একমাত্র উপার্জনকারী বাবুল হত্যার বিচার ও গ্রেফতারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। মানববন্ধনে আসামীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসিতে ঝুলানোর দাবী জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031