নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় বিএনপি নেতার গুদামে মজুত করা ১৪৯ বস্তা রাসায়নিক (ডিএপি) সার জব্দ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।গত বুধবার উপজেলার শিহাড়া ইউনিয়নের পাটলের গোয়েন্দাপাড়ার মেসার্স সৈনিক ট্রেডার্স থেকে সারগুলো জব্দ করা হয়।মেসার্স সৈনিক ট্রেডার্স এর স্বত্বাধিকারীরা সিরাজুল ইসলাম উপজেলার শিহাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি।সিরাজুল ইসলাম খুচরা সার ও কীটনাশক ব্যবসায়ী।ওইদিন বিকেলে অসৎ উদ্দেশ্যে ১৪৯ বস্তা ডিএপি সার ওই বিএনপি নেতা তার গুদামে মজুত করছিল।সার মজুতের খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে।এদিন সন্ধ্যায় ওই বিএনপি নেতার ব্যবসায়ী প্রতিষ্ঠানের গুদামে মজুতকৃত ১৪৯ বস্তা সার জব্দ করার সত্যতা নিশ্চিত করে,উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন বলেন,এবিষয়ে অভিযুক্ত সার ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান মিলন বলেন,এদিন তিনি এবং উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন উপজেলার সারের পয়েন্ট গুলোর খোঁজ খবর নিচ্ছিলেন।এসময় ওই গুদামে সার মজুতের বিষয়টি তিনি জানতে পারেন।তৎক্ষনাৎ উপজেলা কৃষি অফিসারের মধ্যে মজুতকৃত সারগুলো জব্দ করা হয় বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।এ ব্যাপরে সার ও কীটনাশক ব্যবসায়ী বিএনপি নেতা সিরাজুল বলেন,তিনি একজন খুচরা সার ব্যবসায়ী।তার সারের দোকানে এমওপি ও ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণ রয়েছে।তবে ডিএপি সার নেই।স্থানীয় সার ডিলারদের কাছে চাহিদা মতো সার পাওয়া যায় না।এ কারনে নওগাঁর নয়ন শীল নামে এক সার ডিলারের মাধ্যমে কোম্পানীতে যোগাযোগ করে নারায়ণগঞ্জ থেকে ওইসব ডিএপি সার তার গুদামে রাখা হয়।

