• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন 

     Ahmed 
    10th Dec 2025 7:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    অনলাইন ডেস্ক:    আমরা সাধারণত রাউটারটাকে যেখানে টেকনিশিয়ান বসিয়ে দেয়, ঠিক সেখানেই রেখে দিই। নতুন বাসায় উঠলে কিংবা ইন্টারনেট সংযোগ নিলে অনেক সময় দেখা যায় টেকনিশিয়ানরা ভুল জায়গায় রাউটার বসিয়ে দিয়েছে। এর ফলে দেখা যায়, রাউটার ভুল জায়গায় বসানোর কারণে ওয়াই-ফাইয়ের স্পিড কমে যায়, ভিডিওকল ল্যাগ করে— এমনকি ঘরের বিভিন্ন জায়গায় নেট পৌঁছায় না। ভালো রাউটার থাকলেও যদি ঠিক জায়গায় না থাকে, তাহলে ওয়াই-ফাই ভালোভাবে কাজ করে না।

    এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাউটার কোথায় রাখছেন এটাই ওয়াই-ফাইয়ের স্পিড বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আপনি ঘরের কোথায় রাউটার বসালে সেরা স্পিড বা গতি পাবেন, সেটির জন্য কিছু বিষয়ের দিকে নজর দেওয়া উচিত।

    চলুন জেনে নেওয়া যাক, ঘরের কোথায় রাউটার বসালে সেরা স্পিড পাবেন—

    রাউটার যত উঁচু, সিগন্যাল তত শক্তিশালী

    আপনার ঘরে রাউটার যত উঁচু স্থানে থাকবে, সিগন্যাল তত বেশি শক্তিশালী হবে। আপনি মনে রাখবেন, রাউটার সবসময় নিচের দিকে সিগন্যাল পাঠিয়ে থাকে। তাই মেঝে কিংবা টেবিলের নিচে রাখলে সিগন্যাল ব্লক হয়ে যায়। সে কারণে রাউটার ঘরের উঁচু স্থানে রাখুন। যেমন বুকশেলফ বা দেয়ালের স্থানে রাউটার মাউন্ট লাগিয়ে রাখুন। অনলাইনে অনেক কাস্টম রাউটার মাউন্ট পাওয়া যায়, যেগুলো দিয়ে ঝামেলাহীনভাবে রাউটার উঁচুতে বসানো যায়।

    রাউটার রাখুন ঘরের কেন্দ্রস্থলে

    রাউটার রাখুন আপনার ঘরের একদম কেন্দ্রস্থলে। যেন ঘরের চারদিকে সিগন্যাল ছড়িয়ে পড়ে এমন স্থানে রাখুন। তাই এক কোণে রাখলে সিগন্যালের অর্ধেকই বাইরে বা দেয়ালে নষ্ট হয়ে যায়। আর ঘরের মাঝামাঝি জায়গায় রাখলে কাভারেজ সবচেয়ে ভালো পাওয়া যায়। এককোণে রাখলে পাশের বাসার লোকজনও সহজে সিগন্যাল পেতে পারে। এতে নিরাপত্তার ঝুঁকি বাড়ে। রাউটারকে মাঝখানে আনতে গেলে মোডেম থেকে দূরে রাখতে হতে পারে। তখন আপনাকে লম্বা ইথারনেট কেবল ব্যবহার করতে হবে, অথবা পাওয়ারলাইন অ্যাডাপ্টার লাগবে, যা ঘরের বিদ্যুৎ লাইনের মাধ্যমে ইন্টারনেট সিগন্যাল পাঠায়।

    ইলেকট্রনিকস থেকে দূরে রাখুন রাউটার

    ইলেকট্রনিকস ডিভাইস থেকে দূরে বসান রাউটার। রাউটারের পাশে কিছু জিনিস রাখলে সিগন্যাল নষ্ট হয়ে যায়। এই যেমন—

    মাইক্রোওয়েভ: ২.৪জিএইচজেড ব্যান্ডে শক্ত সিগন্যাল পাঠায়, যা রাউটারের সিগন্যালের সঙ্গে সংঘর্ষ হয়।

    বড় টিভি: সিগন্যাল ব্লক করে, ইন্টারফিয়ারেন্সও তৈরি করে।

    অ্যাকুয়ারিয়াম: অ্যাকুয়ারিয়াম থাকলে সেটিও সমস্যার কারণ হতে পারে। পানি সিগন্যাল খুব কম প্রবাহিত হতে দেয়। তাই রাউটার আর ডিভাইসের মাঝে অ্যাকুয়ারিয়াম রাখবেন না।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031