• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় ডিবির অভিযানে পাঁচশ’ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার; আটক 

     swadhinshomoy 
    10th Dec 2025 5:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    নওগাঁয় ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫০০পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। সেই সাথে নেহেরুল ইসলাম (৪৮) নামে একজনকে আটক করেছে। আটককৃত নেহেরুল ইসলাম বদলগাছী উপজেলার হাপানিয়া এলাকায় আফছার আলীর ছেলে।৮ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৭টায় এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে রোববার ৭ ডিসেম্বর রাতে বদলগাছী ও সাপাহার উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও তাকে আটক করা হয়।ডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ হাসিবুল্লাহ হাসিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক কেনা বেচা হবে। তারই প্রেক্ষিতে রোববার রাত সাড়ে ৮টায় জেলার বদলগাছী থানাধীন একটি আম বাগানের পাশে থেকে নেহেরুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক নেহেরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। অপরদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৬ টায় সাপাহার থানাধীন আমডাংগা এলাকায় জনৈক সৈকতের আম বাগানে অভিযান চালানো হয়। এসময় ২০০পিচ ট্যাপেনটাডল ট্যাবলেট পরিত্যাক্ত  অবস্থায় উদ্ধার  করা হয়।

    পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশের একটি চৌকস দল মাদক বিরোধী উভয় অভিযানটি পরিচালনা করেন।

    এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদকমুক্ত নওগাঁ গঠনে জেলা পুলিশ ধারাবাহিক ও কার্যকর অভিযান শুরু করেছে। ইতিমধ্যে কয়কটি অভিযান চালানো হয়েছে। মাদককারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, আগামী দিনগুলিতে মাদক উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা হবে। এছাড়া মাদকবিরোধী অভিযানে জনগণের তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031