• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মহান বিজয় দিবস উপলক্ষে সাতকানিয়া সরকারি কলেজে আলোচনা সভা সম্পন্ন 

     swadhinshomoy 
    16th Dec 2025 1:13 pm  |  অনলাইন সংস্করণ Print

    মুহিবুল হাসান রাফি, স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।

    বিজয়ের শহীদের স্মরণে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সাতকানিয়া সরকারি কলেজ প্লাটুনের ক্যাডেটদের প্যারেডের মাধ্যমে শহীদ মিনারে পুষ্প অর্পণের মধ্য দিয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সাতকানিয়া সরকারি কলেজের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা।জনাব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের সংহতি প্রকাশ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু রায়হান মোহাম্মদ আশিকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মনছুরুল আলম।এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,সহকারী ও সহযোগী অধ্যাপক, বিএনসিসি ক্যাডেট,রোভার স্কাউট,রেড ক্রিসেন্ট ও শিক্ষার্থীবৃন্দ।
    প্রধান অতিথির বক্তব্যে আশিকুর রহমান বলেন, বিজয় দিবস যেমন আনন্দের দিন তেমনি স্বজন হারানো বেদনার দিন।রাষ্ট্র রক্ষার্থে নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে।বিজয়ের মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ কে সাজাতে হবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজয়ের চেতনা ধারণ করে সবাইকে এগিয়ে আসতে হবে।বিজয়ের ইতিহাস বিকৃতি করার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।পরিশেষে,সভাপতির বক্তব্যের মাধ্যমে উক্ত আলোচনার সমাপ্তি ঘটে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031