• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস 

     swadhinshomoy 
    16th Dec 2025 1:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছে উপজেলা বাসী, ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ স্মৃতিস্তম্ভ।

    রায়গঞ্জে যথযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। রায়গঞ্জ উপজেলা প্রসাশন মহান বিজয়স্তম্ভে এই তোপধ্বনির আয়োজন করা হয়।

    শুরুতে বিজয়স্তম্ভে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম খানসহ পুলিশ কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদনের একপর্যায়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সালাম প্রদান করেন পুলিশ সদস্যরা। এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মমিনুল ইসলাম।

    এরপর বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার এর নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল হক ও বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ভিপি আইনুল হক এর নেতৃত্বে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্য জীবী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, বিপ্লবী যুব মৈত্রী, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031