মোঃ মিজানুর রহমান
ভোলা প্রতিনিধি!!
নানা আয়োজনের মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় ভোলার চরফ্যাশনে ও ১৬ই ডিসেম্বর রক্তস্নাত বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে । বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন। চরফ্যাশনে ১৬ ডিসেম্বর ভোরে জাতীয় পতাকা উত্তোল ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে।
মহান বিজয় দিবসের এই মহেন্দ্রক্ষণে চরফ্যাশন উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে চরফ্যাশন উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তীতে সকাল ৯ টায় চরফ্যাশন টি বি সরকারি স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে কবুতর উড়িয়ে প্যারেড প্রদর্শন ও কুচকাওয়াজ এর শুভ উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লোকমান হোসেন । এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া এদিন বিকেলে প্রীতি সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা শিল্প কলা একাডেমি।
মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির জন্য শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,চরফ্যাশন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন টিপু, সাবেক সাধারণ সম্পাদক জনাব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল ,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুল ইসলাম ভূট্টু, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম দুলাল, প্রভাষক নজরুল ইসলাম সহ উপজেলা বিএনপির ও জামায়ত ইসলাম, ইসলামি আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রী। সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

