আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
‘শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন’ এ প্রতিপাদ্য নিয়ে শীর্তাত মানুষের পাশে দাঁড়িয়েছে দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ। অনুষ্ঠানের শুরুতেই বিএনপির চেয়ারপার্সন সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
দেশের শীর্ষ পাঠকপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন গৌরীপুর স্বজন সমাবেশ মঙ্গলবার (৩০ ডিসেম্বর/২৫) রাতে স্বজন সমাবেশ কার্যালয়ে পৌর কমিউনিটি পুলিশ, নৈশ্য প্রহরী, ছিন্নমূল শীর্তাত মানুষ ও ভবঘুরেদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বক্তরা বলেন, বাড়ছে শীত, বাড়ছ হাড়কাপুনি ছিন্নমূল ও দরিদ্র মানুষের। এ মানবিক কাজে সমাজের সকলের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন উপজেলা স্বজনের সহসভাপতি শামীম খানম মীনা, সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, গৌরীপুর মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম হোসেন আলভী, সাংবাদিক হুমায়ুন কবীর সুমন, আবুল কালাম আজাদ, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ। উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, ৩ধাপে ইতোমধ্যে স্বজন সমাবেশ ২৭৮টি কম্বল বিতরণ করেছে। প্রত্যেক স্বজন যাঁদের সামর্থ্য আছে, নিজেদের উদ্যোগে বিতরণ করেছে আরও ১২৪টি। প্রত্যেক সামর্থ্যবান স্বজন কমপক্ষে ২টি করে কম্বল বিতরণ করা এ সংগঠনের সদস্য হওয়ায় বাধ্যতামূলক করা হয়েছে। এ কর্মসূচী অব্যাহত থাকবে।

