• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • খালেদা জিয়ার রুহের মাগফিরাতে সেনবাগে দোয়া 

     swadhinshomoy 
    31st Dec 2025 12:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো.ইসমাইল হোসেন( নোয়াখালী)প্রতিনিধিঃ

    নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার, ৩০ ডিসেম্বর সেনবাগ উপজেলার প্রতিটি মসজিদে যোহরের নামাজ শেষে এবং উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপির দলীয় কার্যালয়ে বাদ আসর দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুম নেত্রীর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করা হয়।
    এদিকে, কেন্দ্র ঘোষিত ৭ দিনের দলীয় কর্মসূচির অংশ হিসেবে সেনবাগ উপজেলায় কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণসহ বিভিন্ন শোক কর্মসূচি পালন করা হচ্ছে। এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
    দলীয় নেতারা বলেন, মরহুম বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
    উল্লেখ্য, ৭ দিনের কর্মসূচি অনুযায়ী সেনবাগ উপজেলায় ধারাবাহিকভাবে শোক ও স্মরণমূলক কার্যক্রম চলমান রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031