• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাবনার সাঁথিয়া ও ঈশ্বরদীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    01st Jan 2026 3:16 pm  |  অনলাইন সংস্করণ Print

    পাবনা প্রতিনিধিঃ

    বুধবার (৩১ ডিসেম্বর) পাবনার ঈশ্বরদী উপজেলা,সাঁথিয়া উপজেলার নন্দনপুর, আতাইকুলা, কাশীনাথপুর, পুন্ডুরিয়া, করমজা সহ বিভিন্নস্থানে সাবেক প্রধানন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

    জানা গেছে, সাঁথিয়া উপজেলা বিএনপির আহবানে আজ বুধবার বিকালে সাঁথিয়া ফুটবল মাঠে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ফজলুল হক, শাহজাহান আলী, সাঁথিয়া পৌর জামায়াতের আমির হাফেজ আঃ গফুর,বোলয়াইলমারী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আব্দুল্লাহ,পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

    গায়েবানা জানাযা নামাজ পড়ান সাঁথিয়া থানা মসজিদের ইমাম হাফেজ আতিউল্লাহ।

    এদিকে পাবনার ঈশ্বরদীতে মানবতার মা আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ ঘটিকায় ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে একযোগে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

    পৌর শহরের রেলগেটস্থ খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল এলাকায় বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর অনুসারীদের উদ্যোগে, নতুন হাট মোড় গোলচত্বর, দাশুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং পাকশীর দিয়াড় বাঘইল ঈদগাহ মাঠসহ উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ স্থানে এ জানাজা অনুষ্ঠিত হয়।

    গায়েবানা জানাজায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

    এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031