মো: রাহাত হাওলাদার ভোলা:
ভোলা শহর শাখার উদ্যোগে থানা শাখার বার্ষিক রিপোর্ট পর্যালোচনা মূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল-আমিন সভাপতিত্বে শাখা সেক্রেটারি হাসনাইন আহমেদ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি,
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বরিশাল মহানগর শাখার সভাপতি হাসান নাইম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আলি,
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম,
ভোলা শহর শাখার সাবেক সভাপতি শাহাদাত সিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে থানা শাখার বার্ষিক কার্যক্রম ও অর্জন পর্যালোচনা করা হয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে সাফল্য, এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও কল্যাণমুখী করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, ভোলা শহর শাখা প্রতিটি থানা শাখার রিপোর্ট বিশ্লেষণ করে সাংগঠনিক কাজের অনুপাত করে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন নিশ্চিত করে, যাতে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ এবং দায়িত্বশীল মনোভাব বৃদ্ধি পায় এ বিষয়ে গুরুত্ব তুলে ধরা হয় ।

