• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাইক্ষ্যংছড়ি’র বাইশারী এলাকায় বন্যহাতির আক্রমণে এক যুবকের মৃত্যু! 

     swadhinshomoy 
    03rd Jan 2026 6:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    তথ্য প্রতিবেদন এম হাবিবুর রহমান রনি নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):

    বান্দরবান নাইক্ষ্যংছড়ি’র বাইশারী এলাকায় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬. ৪৫ মিনিট সময় দিকে আবদুল ছালাম (৩০) পিতাঃ আবদুল ছত্তর লম্বাবিল তিতার পাড়া ৬নং ওয়ার্ড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

    আক্রমণ প্রত্যক্ষদর্শী মা মেনুয়ারা বেগম, স্ত্রী,রুবি আক্তার জানান, এমন খবর শুনে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন সেখানে আবদুল ছালামের মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে হাতিটিকে পাওয়া যায়নি। পরে তারা থানা পুলিশকে খবর দেন।

    এলাকাবাসী শুত্রে জানা যায়, এ হাতিটি বন থেকে ভোররাতে গ্রামে ছুটে আসার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এবং পূরো এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

    মা, বাবা, বোন, ভাইয়ের আত্মীয়স্বজনের কান্নার আহাজারীতে পরিবারে শকের ছায়া নেমে এসেছে।

    ইউপি সদস্য উবাচিং, সাদেক, নূর-মোহাম্মদ পুতন বলেন, ‘হাতির আক্রমণে আবদুল ছালামের মৃত্যুর বিষয়টি আমরা থানা ও চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি এক জন বাইশারী ইউনিয়ন লাম্বাবিল তিতার পাড়া ৬নং ওয়ার্ড়ের স্থানীয় বাসিন্দা হন।

    সাঙ্গু রেঞ্জ কর্মকর্তা নুরুল হোসাইন বলেন, এই বিষয়ে আমরা অবগত আছি তার পরিবার আবেদন সাপেক্ষে ক্ষতিপূরণ বিষয়ে ব্যবস্থ নেওয়া হবে।

    বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, ‘খবর শুনেই আমরা ঘটনাস্থল যাই। গিয়ে দেখি, নিহত ব্যক্তির মরদেহ পড়ে আছে। লম্বাবিল তিতার পাড়া তার বাড়ি থেকে আনুমানিক ৬০গজের মধ্যে বন্য হাতিটি আবদুল ছালাম কে আক্রমণ করে,ঘটনা স্থানেই তার মৃত্যু হয়। সুরতহাল শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031