মোহাম্মদ সাইফুল ইসলাম
আগামী ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা – ৪ দেবিদ্বার নির্বাচনী এলাকায় ৮ প্রার্থীর মনোনয়ন পত্র বাছাই শেষে । দেবিদ্বারে ৮ প্রার্থীর মধ্যে ২ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল।
শুক্রবার (০২ জানুয়ারি) কুমিল্লা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ওই বাছাই পর্ব সম্পূর্ণ করা হয়। এতে ৮ প্রার্থীর মধ্যে নির্বাচনীয় সংশ্লিষ্ট ত্রুটি জনিত কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল করিম ও আমজনতা দলের মাসুদ রানার প্রার্থীতা বাতিল হয়েছে।
বাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। ১০ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি`র) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। গণধিকার পরিষদ (জিওপি`র) প্রার্থী মোঃ আঃ জসিম। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী একরামুল হক সরকার,খেলাফত মজলিসের প্রার্থী মোঃ মজিবুর রহমান। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোজাম্মেল হোসেন সহ ৬ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজা হাসান।
৬ দলের ৬ প্রার্থীর মধ্যে হেভিওয়েট প্রার্থী হলেন বিএনপি`র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনে এলাকার বিএনপি দলীয় মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী। প্রবীন জনদরদী রাজনীতিবিদ, টানা চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সী। এবং জামাত নেতৃত্বাধীন জোটের জাতীয় নাগরিক প্রার্থী এনসিবির দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকে র প্রাথী হাসনাত আব্দুল্লাহ।
দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১টি পৌরসভা ১৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা -০৪ দেবিদ্বার আসুনটি জাতীয় সংসদের ২৫২ নাম্বার আসন। আগামী ১২ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন।এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১৫ হাজার ২৩৭ জন এবং ১ লক্ষ ৯৫ হাজার ৩১৯ জন। মোট ১১৬ টি ভোটকেন্দ্রে ৭২৫ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
দেবিদ্বারের রাজনীতিতে আলহাজ্ব ইন্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সি একটি সুপরিচিত নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। উন্নয়ন অবকাঠামো, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তার অবদান দেবিদ্বার বাসীর কাছে আরো ও স্মরণীয়। অনেকেই তাকে “দেবিদ্বারের গর্ব ” ও জনদরদি নেতা হিসেবে উল্লেখ করেন।
এই নির্বাচনে দেবিদ্বার উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা অত্যন্ত স্পষ্ট। ভোটারদের ভাষায় –
আমরা নিরাপদ দেবিদ্বার চাই, উন্নয়নমূলক কাজ চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। হাসনাত আব্দুল্লাহ মতো এ রকম স্বপ্ন দেখিয়ে গেছে আওয়ামী লীগের সংসদ সদস্য।কোনো কাজ নাহ করে। এই ১৭ বছর শুদু আমাদেরকে স্বপ্ন দেখিয়ে। গেছে আমরা কিছুই পাইনাই দেবিদ্বার বাসী। আমরা আর স্বপ্ন দেখতে চাই না। আমরা অতিতের অর্জন কে বিশ্বাস করে। আরো একবার মঞ্জুরুল আহসান মুন্সি কে চাই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচন কেবল ব্যক্তি বনাম ব্যাক্তির লড়াই নয়, এটি অভিজ্ঞতা বনাম নবচিন্তা, অতীতের অর্জন বনাম ভবিষ্যতের স্বপ্ন। এই দুই ধারার মুখোমুখি অবস্থান এই দুই প্রার্থীর মধ্যে থেকেই একজন হবেন দেবিদ্বার উপজেলা আগামী দিনে রূপকার,
সব মিলিয়ে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন দেবিদ্বার উপজেলা রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে যাচ্ছে।
শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের

