এ,টি,এম,হুমায়ুন কাদির
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ
নান্দাইল পৌরসভার ৮নং ওয়ার্ড দশালিয়া নদীর পাড়ে শিক্ষার মানোন্নয়ন ও নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে গাজী মোলায়েম ভূইয়া আদর্শ স্কুলের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১লা জানুয়ারী ২০২৬ সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব এনামুল কাদির সদস্য সচিব উপজেলা বিএনপি নান্দাইল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোনায়েম ভূইয়া ও রফিকুল ইসলাম নাছিম সাবেক সাধারণ সম্পাদক নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতি। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা অনুরাগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মোলায়েম ভূইয়া আদর্শ স্কুলের সার্বিক সাফল্য কামনা করেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক পাঠদান পদ্ধতি, দক্ষ শিক্ষক এবং সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আহসান উল্লাহ ভূইয়া জোটন।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন দশালিয়া পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মওলানার আব্দুল হালিম সাহেব।

