উখিয়া প্রতিনিধি :
আপোষহীন দেশনেত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাতিমোড়া গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজাপালং ইউনিয়ন ৮নং ওয়ার্ড কমিটির উদ্যেগে ৩ জানুয়ারি ২০২৬ ইং রোজ শনিবার বিকাল ৩ ঘটিকার সময় জাসাস ৮ নং ওয়ার্ড কমিটির সভাপতি নুরুল কবিরের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বি, এন,পি’র নির্বাহী সদস্য, এডভোকেট নাজিয়া জাহান চৌধুরী (চম্পা) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ফাতেমা জাহান চৌধুরী ( সানা), জুলফিকার আলী ভুট্টো আহবায়ক জাসাস উখিয়া উপজেলা শাখা।
আরো বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বি, এন,পি সহসভাপতি সালাম সিকদার
ওলামা দলের সদস্য সচিব, মোহাম্মদ শাহআলম, শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মানিক সহ প্রমুখ।
দোয়া মাহাফিলে মোনাজাত পরিচালনা করেন,হযরত মওলানা, আলী আহাম্মদ
অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন, জুলাই যোদ্ধা ইশতিয়াক ও শ্রমিক নেতা মোহাম্মদ রফিক।

