swadhinshomoy
05th Jan 2026 1:42 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ মাকসুদুর রহমান
শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুর জেলা কৃষক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম গোল্ডেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন রঞ্জু।
প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, আহ্বায়ক, শেরপুর জেলা বিএনপি। প্রধান বক্তা ছিলেন এবিএম মামুনুর রশিদ পলাশ, সদস্য সচিব, শেরপুর জেলা বিএনপি।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

