• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনে জমে উঠেছে বহুমাত্রিক রাজনৈতিক লড়াই 

     swadhinshomoy 
    05th Jan 2026 1:45 pm  |  অনলাইন সংস্করণ Print

    খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর

    (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়ীয়া-১(নাসিরনগর)
    আসনে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক মাঠ। অভিজ্ঞ রাজনীতিক, নবীন মুখ, দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এই আসনে নেতৃত্ব নির্ধারণের  মেতে উঠতে শুরু করেছে আবেগঘন প্রতিযোগিতা।

    ভোটারদেন মনে এখন একটাই প্রশ্ন,কে হবেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওর বেষ্টিত নাসির নগর উপজেলার প্রকৃত রাজনৈতিক অভিভাবক।
    জেলা বিএনপির সদস্য,উপজেলা বিএনপির সভাপতি বার বার কারানির্যাতিত নেতা ও মহান মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান জননেতা এম এ হান্নান বিএনপির  দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন। জেলা ও উপজেলা রাজনীতিতে তাঁর সক্রিয় ভূমিকা ও দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে এই আসনের অন্যতম প্রভাবশালী প্রার্থী হিসেবে তুলে ধরেছে।
    অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি জননেতা এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন।  তিনি জেলা বিএনপির সহ- সভাপতি, নাসির নগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় থাকা এবং সাংগঠনিক দক্ষতার কারণে স্থানীয়ভাবে তাঁর শক্ত অবস্থান রয়েছে।
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে লড়ছেন জেলা জামায়াতের সূরা সদস্য ও নাসির নগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম। দীর্ঘদিনের দলীয় রাজনীতি ও স্থানীয় নেতৃত্বে তিনি একটি পরিচিত মুখ।
    বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (সুন্নী ঐক্য ফ্রন্ট) প্রার্থী হয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ইসলামী ফ্রন্টের নেতা এডভোকেট মাওলানা ইসলাম উদ্দিন দুলাল।তরুণ নেতৃত্ব ও পরিবর্তনমুখী রাজনীতির বার্তা নিয়ে তিনি নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে প্রত্যাশা তৈরি করছেন।
    স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন  সাবেক সংসদ সদস্য শিল্পপতি এস এ কে একরামুজ্জামান সুখন।  নাসির নগর উপজেলার রাজনীতিতে তাঁর দীর্ঘ উপস্থিতি এখনও অনেক ভোটারের মনে আবেগ জাগায়।
    স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চার বারের সফল ইউনিয়ন চেয়ারম্যান ও শ্রেষ্ঠ সালিশ কারক হিসেবে জেলা কর্তৃক শ্রেষ্ঠ পুরষ্কার প্রাপ্ত চেয়ারম্যান ইকবাল চৌধুরী।

    এছাড়া প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা হোসাইন আহমদ।খেলাফত মজলিস প্রার্থী মাওলানা এস এম শহিদ উল্লাহ। জাতীয় পাটির মনোনীত এডভোকেট শাহ আলম। ইনসানিয়াত বিপ্লব মনোনীত ইঞ্জিনিয়ার শরিফ মৃধা।
    সব মিলিয়ে ব্রাহ্মণবাড়ীয়া -১ (নাসিরনগর) আসনে নির্বাচন কেবল একটি ভোটের প্রতিযোগিতা নয় এটি অভিজ্ঞতা বনাম পরিবর্তন, আবেগ বনাম বাস্তবতা এবং সম্পর্ক বনাম আদর্শের এক অনন্য রাজনৈতিক অধ্যায়। শেষ পর্যন্ত ভোটাররাই নির্ধারণ করবেন কার হাতে তুলে দেবেন নাসির নগর উপজেলার নেতৃত্ব।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031