সাকিব চৌধুরী স্টাফ রিপোর্টার ।
চট্টগ্রাম মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং নির্বাচনী প্রচারণা জোরদার করার আহ্বান জানান।
করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব ইয়াছিন মিজানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন:
বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র রক্ষার লড়াইয়ে বিএনপি এখন ঐক্যবদ্ধ। তৃণমূলের শক্তিই আগামী নির্বাচনে জয় নিশ্চিত করবে।
সভার শেষ পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন। সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

