• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কেশবপুরে বৃদ্ধ দিনমজুরকে মাথা ফাটালো সন্ত্রাসীরা 

     swadhinshomoy 
    11th Jan 2026 5:59 pm  |  অনলাইন সংস্করণ Print

    রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।

    রোপনকৃত গাছ কাটতে বাধা দেওয়ায় হান্নান সরদার (৬০) নামে এক বৃদ্ধকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে । কেশবপুর উপজেলার হিজলতলা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আহত হান্নানের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
    অভিযোগে উল্লেখ রয়েছে, উপজেলার হিজলতলা গ্রামের মৃত ছমীর সরদরের ছেলে হান্নান সরদারের সাথে প্রতিবেশী জাকির সরদারের ছেলে ইউসুফের দীর্ঘদিন ধরে জায়গা জমি ও গাছ গাছালি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার (০৭-০১-২৬) দুপুরে ইউসুফ গং জোর করে হান্নান সরদারের জমি থেকে তার রোপন করা গাছ কেটে নিচ্ছিলো। এ সময় গাছ কাটতে বাঁধা দেওয়ায় ইউসুফ গং হান্নানকে হত্যার উদ্দেশ্যে মাথা ফাটিয়ে দেয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031