• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তজুমদ্দিনে ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে ১ যুবকের মৃত্যু 

     swadhinshomoy 
    11th Jan 2026 4:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    তজুমদ্দিন (ভোলা)

    ১০ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা ৬টার দিকে ভোলার তজুমদ্দিন উপজেলার ৩ নং চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া এলাকার কেরানীর দোকান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

    নিহত শাকিল উপজেলার চাঁদপুর ইউনিয়নের একই গ্রামের মৃত ইউনুসের ছেলে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শাকিলের ছোটভাই রাকিবের নিকট একই এলাকার মোঃনূরনবীর ছেলে তামিম তিন হাজার টাকা পান। এ ঘটনার জেরে শনিবার বিকেলে ক্রিকেট খেলতে গেলে রাকিব ও তামিমের মধ্যে ঝগড়া লাগে। পরে রাকিবের বড় ভাই শাকিল মিস্ত্রী (২৮) দুইজনের ঝগড়া থামিয়ে দেন। এ ঘটনার জেরে সন্ধ্যায় তামিম পুনরায় শাকিলের সাথে বাকবিতণ্ডা শুরু করেন। কথা কাটাকাটির একপর্যায়ে তামিম ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। শাকিল ঘটনাস্থলেই বমি করে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে ঢাকা আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৪টায় তিনি ইন্তেকাল করেন।

    এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান নিহত শাকিলের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031