প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী
উখিয়া উপজেলা প্রতিনিধি: রেজাউল করিম
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকায় ১০ দলীয় জোটের সমর্থনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পথসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশ ও জাতির কল্যাণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।” তিনি উপস্থিত জনসাধারণকে আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।
পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ, ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভাস্থলজুড়ে উৎসবমুখর পরিবেশ ও জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

