• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নির্বাচন ব্যস্ত সময় পার করছেন ! ‎নেত্রকোনা–৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী লুৎফুজ্জামান বাবর 

     swadhinshomoy 
    29th Jan 2026 12:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎মোঃ যাকারিয়া আলম | উপজেলা প্রতিনিধি:

    ‎দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনা–৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীকের লুৎফুজ্জামান বাবর।
    ‎নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি মদন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সব গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।
    ‎প্রচারণাকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া পাওয়ায় নির্বাচনী মাঠ আরও চাঙ্গা হয়ে উঠেছে।
    ‎এ বিষয়ে লুৎফুজ্জামান বাবর বলেন,
    ‎“জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিয়েছি। ইনশাআল্লাহ জনগণ তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে মূল্যায়ন করবেন।”
    ‎উল্লেখ্য, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই তিনি নেত্রকোনা–৪ আসনের প্রতিটি এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031