swadhinshomoy
05th Feb 2026 1:02 pm | অনলাইন সংস্করণ Print
জামালপুর জেলা প্রতিনিধি : নাজমুল হাসান
আগামী ৭ ফেব্রুয়ারি বিকাল ৪টার মধ্যে তারা ভোট দেবেন বলে জানিয়েছেন জামালপুর জেলা কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর।
তিনি বলেন, জামালপুর জেলা কারাগারে আট শতাধিক বন্দি আছেন। তাদের মধ্যে ১১ জন ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট পেতে নিবন্ধন করেছিলেন। পোস্টাল ব্যালটের জন্য আবেদন করা বন্দিদের মধ্যে তিনজন নারীসহ সাতজন কয়েদি ও চারজন হাজতি।
নিবন্ধিতদের মধ্যে নয়জনের ব্যালট পৌঁছালেও বাকি দুইজনের ব্যালট এখনো পৌঁছায়নি বলে জানান জেল সুপার।
গোলাম দস্তগীর বলেন, ১১ বন্দির মধ্যে ছয়জনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তিনজনের স্ক্যান ত্রুটির কারণে ভোট গ্রহণ সম্পন্ন হয়নি। বাকি দুইজনের ব্যালট পাওয়া সাপেক্ষে ভোট গ্রহণ করা হবে।
ভোট গ্রহণের জন্য জেলা কারাগারে সব ধরনের প্রস্তুতি চলমান রয়েছে বলে জানান জেল সুপার।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

