• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে ফের ৫ আগস্টের মতো গণআন্দোলন হবে: হাসনাত আব্দুল্লাহ 

     swadhinshomoy 
    05th Feb 2026 1:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ রেজাউল হক রহমত
    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
    প্রশাসন যদি জনগণের বিপক্ষে অবস্থান নেয়, তাহলে আবারও ৫ আগস্টের মতো গণআন্দোলন গড়ে উঠবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ভোট চোরদের হাতে দেশ তুলে দিলে তার পরিণতি কখনোই শুভ হবে না।
    বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
    হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপির রাজনীতি সাধারণ জনগণকে কেন্দ্র করেই পরিচালিত। কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ কিংবা মাদকসম্রাটের কাছ থেকে দলটি কখনো অর্থ নেয়নি বলে দাবি করেন তিনি। তাঁর ভাষায়, “গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, এমনকি মৃত মানুষও ভোট দিয়েছে। এই অন্যায়ের জবাব জনগণ ৫ আগস্ট দিয়েছে।”
    ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সামান্য অর্থের লোভে একদিনের সুবিধা নেওয়া হবে, নাকি পাঁচ বছরের জন্য দেশের মালিকানা নিশ্চিত করা হবে—এই সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে।
    গণমাধ্যমের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন এনসিপি নেতা। তিনি বলেন, কিছু গণমাধ্যম দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছে এবং অন্য নেতৃত্বকে ব্যর্থ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম যদি নিরপেক্ষ না থাকে, তাহলে জনগণ তাদের “লাল কার্ড” দেখাতে দ্বিধা করবে না।
    নির্বাচন প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী ১২ তারিখ সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে যেতে হবে। পাশাপাশি প্রতিদিন অন্তত ১০ জন করে ভোটারের কাছে ভোট চাওয়ার আহ্বান জানান তিনি।
    উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মো. মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাতেনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728