• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দিনাজপুর-৬ আসনে ‘নাতি’ পরিচয়ে ভোট চাইলেন তারেক রহমান 

     swadhinshomoy 
    08th Feb 2026 6:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    তৌহিদুল ইসলাম শামিম, হিলি,(দিনাজপুর) প্রতিনিধি:
    দিনাজপুর-৬ আসন (ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর ও বিরামপুর) এলাকায় আয়োজিত এক জনসভায় ‘নাতি’ পরিচয়ে ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
    জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, দিনাজপুর তাঁর ‘নানিবাড়ি’। দীর্ঘদিন পর এ এলাকায় এসে তিনি আবেগাপ্লুত উল্লেখ করে রসিকতার সুরে বলেন, “নাতি এলো, কিন্তু কিছু খাওয়ালেন না—এটা কেমন হলো? নাতিকে কী দেবেন? ভোট দেবেন? ধানের শীষে ভোট দেবেন।”
    তিনি বলেন, দিনাজপুর কৃষিনির্ভর এলাকা, এখানকার মানুষের প্রধান ফসল ধান। সে কারণেই তিনি ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন। গত তিন দশকে এ অঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি দাবি করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষিভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলা হবে, দিনাজপুরের বিখ্যাত লিচু বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে এবং তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মীতে পরিণত করা হবে।
    নারী শিক্ষার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “এ এলাকার সন্তান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মা-বোনদের জন্য শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। আমরা সেই ধারাবাহিকতায় নারীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই।”
    তিনি আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে জনগণের সামনে তাদের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। এখন জনগণের মতামত জানতে চান তিনি। ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করলে এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে বলেও উল্লেখ করেন।
    মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশ পুনর্গঠনের কাজ এগিয়ে নিতে হবে। সকল ধর্মের মানুষের রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করার কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
    জনসভায় দিনাজপুরের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728