• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝালকাঠী’র নলছিটিতে কোস্ট গার্ডের অভিযানে ৪২ মন জাটকা জব্দ, জরিমানা 

     swadhinshomoy 
    04th Apr 2026 5:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    মিজানুর রহমান মুবিন , ঝালকাঠি জেলা প্রতিনিধি :
    ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ সময়ে আহরিত ৪২ মন জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড। মা ইলিশ সংরক্ষণে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে বুধবার সকালে ঢাকা–কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পটুয়াখালী থেকে ঢাকাগামী ‘ইসলাম পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, এসব জাটকা বিভিন্ন নদী থেকে অবৈধভাবে আহরণ করে বিক্রির উদ্দেশ্যে রাজধানীতে নেওয়া হচ্ছিল।

    অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজবী আহমেদ সবুজ। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেন।

    পরে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়, যা মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

    উপজেলা প্রশাসন জানায়, জাটকা সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে জাটকা আহরণ, পরিবহন ও বিক্রয় থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930