মোঃ তৈয়ব, কক্সবাজার:
কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে। গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীর নাম রঞ্জন কুমার দে (৪৪)।
শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২:১৫ ঘটিকার সময় ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়াঘোনা ঢালারদুয়ার এলাকায় একটি পুলিশ চেকপোস্টে তল্লাশিকালে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদগাঁও থানার এসআই (নিঃ) মুজিবুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক উদ্ধারের ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরিয়াঘোনা ঢালার দোয়ার নামক স্থানে চেকপোস্ট স্থাপন করে। এসময় ঈদগড় থেকে ঈদগাঁও বাজারের দিকে আসা একটি সন্দেহভাজন ব্যাটারিচালিত টমটম গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়িতে থাকা যাত্রী রঞ্জন কুমার দে- এর হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ছোট-বড় বিভিন্ন বোতলে ভর্তি মোট ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামি- রঞ্জন কুমার দে (৪৪), পিত- মৃত অরবিন্দ দে সাং- ০৭ নং ওয়ার্ড হরিপুর, ইসলামাবাদ ইউনিয়ন, থানা -ঈদগাও জেলা- কক্সবাজার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে সে এই মাদক রামু থানার ক্যাঙ্গারবিল এলাকা থেকে সংগ্রহ করে ইসলামাবাদ এলাকায় নিয়ে যাচ্ছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৪ (খ) ধারায় অপরাধ সংগঠিত করায় ঈদগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এবিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি হিসেবে এই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়, এবং ভবিষ্যতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

