নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আইন শৃংখলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ ফেব্রুয়ারী শনিবার এ সভার আয়োজন করা হয়। নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এ সভায় সভাপতি করেন। সংশ্লিষ্ট সুত্র জানায়, সকাল ১০ টায় এসভায় নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বিজিবি-১৪ এবং ১৬ সিও, সেনাবাহীনি , র্যাব, আনসার ভিডিপি, জেলা নির্বাচন অফিসার, জেলার ১১ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এবং ১১ থানার অফিসার ইনচার্জগন (ওসি) উপস্থিত ছিলেন।
অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখোর পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণসহ আইন শৃংখলা নিয়ন্ত্রণে দ্বায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষভাবে দ্বায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এসভায় আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

