• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লক্ষ্মীপুরে নদীতে ডুবে নিখোঁজের ৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার 

     swadhinshomoy 
    22nd Feb 2026 1:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইকবাল মোরশেদ ::- স্টাপ রিপোর্টার।

    জেলার কমলনগর উপজেলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে নদীর স্রোতে ডুবে নিখোঁজ হওয়া কিশোর মাসুম (১৭)-এর মরদেহ চার দিন পর উদ্ধার করা হয়েছে।

    আজ শনিবার বিকেলে উপজেলার লুধুয়া মাছঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাসুম চর ফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুর উদ্দিনের ছেলে।

    এর আগে গত বুধবার সকালে মাসুম তার ১৪ জন বন্ধুকে সঙ্গে নিয়ে পিকনিকের উদ্দেশ্যে মেঘনা নদীর বুকে জেগে ওঠা নতুন চর কাঁকড়ায় যায়।

    জানা যায়, দুপুর ১টার দিকে তাদের ১১ জন বন্ধু রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় মাসুমসহ তিনজন নদীতে রেখে আসা তাদের নৌকা দেখতে যায়। পরে তারা নৌকায় উঠতে গেলে একটি বড় ঢেউ এসে আঘাত করে। ঢেউয়ের তোড়ে তিনজনই ভেসে যায়।

    একপর্যায়ে তাদের মধ্যে দুইজন তীরে ফিরতে সক্ষম হলেও মাসুম নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সন্ধ্যায় ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসে তার বন্ধুরা।

    পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আমাদের মাসুম বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে নদীর স্রোতে ভেসে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

    কমলনগর থানার ওসি মোঃ ফরিদুল আলম জানান, নিখোঁজের পর মাসুমের মরদেহ উদ্ধারের জন্য নৌপুলিশকে অবগত করা হয়েছিল।
    পরবর্তীতে নৌ পুলিশে মরদেহটি উদ্ধার করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলেছে তারা ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728