• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর জন্য গণদোয়ার আয়োজন 

     swadhinshomoy 
    22nd Feb 2026 3:44 pm  |  অনলাইন সংস্করণ Print

    শহীদুল ইসলাম মামুন সোনাগাজী প্রতিনিধি :

    সোনাগাজী উপজেলার আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ মাঠে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নবাবপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে গণদোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় এবং ফেনী-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টু বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় নবাবপুর ইউনিয়নের প্রবাসী ভোটারদের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এ সময় তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শোকরানা আদায় করা হয়।

    অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবাবপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জহিরুল আলম জহির।

    এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা প্রমুখ।

    মোনাজাত পরিচালনা করেন মুফতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, প্রবাসী পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728