• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রামগঞ্জে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মমতবিনিময় সভা দায়িত্বে অবহেলার প্রমান পেলেই কঠোর ব্যবস্থা 

     swadhinshomoy 
    23rd Feb 2026 12:18 pm  |  অনলাইন সংস্করণ Print

    রামগঞ্জ প্রতিনিধিঃ
    লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেছেন- হত্যা, গুম আর জুলুমের দীর্ঘ অধ্যায় শেষে জনরায়ে দেশে গণতান্ত্রিক সরকার এসেছে। তাই বর্তমান সরকার জনগনের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সুতরাং বিগত দিনে যাই করেছেন তা ভুলে যেতে হবে। সময়মত অফিস এবং দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে। এ দায়িত্ব পালনে কোনপ্রকার অবহেলার প্রমান পেলেই সেক্ষেত্রে কঠোর ব্যবস্থার মুখোমুখি হতে হবে। রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিগণের সাথে রামগঞ্জের সার্বিক উন্নয়ন ও পরবর্তী করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এমন হুশিয়ারি মন্তব্য করেছেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।
    উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে এসময় অতিথি ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, পৌর বি এন পি’র সভাপতি শেখ মোঃ কামরুজ্জামান, উপজেলা বি এন পি’র সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, পৌর সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, আবুল বাসার সতুসহ অনেকে।
    সভায় প্রধান অতিথি যেকোনো মূল্যে রামগঞ্জকে মাদক মুক্তের জন্য পুলিশকে নির্দয় হওয়ার নির্দেশ দিয়েছেন। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের থানায় অন্যায় তদবির, অযথা থানায় যাতায়াত বন্ধ করারও নির্দেশ দেন। পরে প্রধান অতিথি রামগঞ্জ সরকারি হাসপাতাল পরিদর্শন করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728