• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পানছড়িতে তেল বিক্রি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ 

     swadhinshomoy 
    08th Apr 2026 4:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো: মামুন হাসান, পানছড়ি ,খাগড়াছড়ি প্রতিনিধি:

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তেল বিক্রিকে কেন্দ্র করে দোকান কর্মচারী ও ক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।

    মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টায় পানছড়ি বাজারের তবলছড়ি সড়কে অবস্থিত মেসার্স পাপড়ি এন্টারপ্রাইজ তেলের দোকানে এ ঘটনা ঘটে।

    জানা যায়, মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৩০) প্রথমে তার ট্রাক্টরের জন্য ৩০ লিটার তেল ক্রয় করেন। পরে তার ভাই মো. সুজন ইসলাম (৩৬) একই দোকানে পুনরায় ৩০ লিটার তেল নিতে গেলে দোকানের হেলপার মো. মিজানুর রহমান (৩৩)-এর সঙ্গে কথা কাটাকাটি হয়।

    এক পর্যায়ে সুজন ইসলাম দোকান কর্মচারীকে ধাক্কা দিলে তিনি তেলের ড্রামের ওপর পড়ে গিয়ে মুখে আঘাত পান। এর জেরে দোকান কর্মচারী দোকান থেকে বের হয়ে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে রফিকুল ও সুজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় তাদের ওপর রেঞ্জ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।

    এতে রফিকুল ইসলামের মাথা ফেটে যায় এবং দুই ভাই আহত হন।

    খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    পরে আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।

    পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনায় এলাকায় উত্তেজনা শান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930