• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাঙামাটির বরকল উপজেলায় প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় এক পাহাড়ি প্রেমিক যুগলের একসাথে আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

     swadhinshomoy 
    09th Apr 2026 4:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    রাঙ্গামাটি প্রতিনিধি নিরব হাওলাদার:

    সোমবার দিবাগত রাতে বরকল উপজেলার ৪ নম্বর ভূষণছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বগাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

    নিহতরা হলেন— শুভকান্তি চাকমা ও ইনা চাকমা ।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটির কোতোয়ালী থানার কেরেটকাটা গ্রামের সুরেশ চাকমার ছেলে শুভকান্তি চাকমার সঙ্গে বগাছড়ি এলাকার শান্তি রঞ্জন চাকমার মেয়ে ইনা চাকমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের উদ্দেশ্যে গত ৫ এপ্রিল শুভকান্তি মেয়ের বাড়িতে আসেন এবং সামাজিকভাবে তাদের বিয়ের কথাবার্তাও চলছিল।

    তবে স্থানীয় কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা জানতে পারেন, শুভকান্তি পূর্বে আরেকটি বিয়ে করেছিলেন এবং তার ঘরে স্ত্রী রয়েছে। এ বিষয়ে শুভকান্তি দাবি করেন, তার প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে। এরপরও বিষয়টি নিয়ে সন্দেহ ও আপত্তির কারণে উভয় পরিবার এবং স্থানীয়রা এই বিয়ে মেনে নেয়নি।

    ধারণা করা হচ্ছে, এই মানসিক চাপ থেকেই ৬ এপ্রিল দিবাগত রাতে মেয়ের বাড়ি থেকে প্রায় ৫০-৬০ গজ দূরে একটি গাছের সঙ্গে ইনা চাকমা ওড়না এবং শুভকান্তি চাকমা রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

    পরদিন সকাল আনুমানিক ৬টার দিকে মেয়ের পরিবারের সদস্যরা তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের অবগত করেন এবং পুলিশকে খবর দেন।

    এ বিষয়ে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা নিশ্চিত করা যাবে। বর্তমানে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটিতে পাঠানো হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930