swadhinshomoy
09th Apr 2026 5:36 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ আতিকুল ইসলাম ,
হাতিয়া (নোয়াখালী )প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে আজ ৮ এপ্রিল ২০২৬ তারিখ বুধবার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক হাতিয়া থানাধীন চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে মজুদকালে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়।
পরবর্তীতে, হাতিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে বৈধ কাগজপত্র ব্যতিত মজুত ও বিক্রয়ের দায়ে ২ জন ব্যবসায়ী থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে এবং জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সকৃত ব্যাবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশনা প্রদান করে।
অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

