swadhinshomoy
18th Apr 2026 7:24 pm | অনলাইন সংস্করণ Print
সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
তেলের ট্যাঙ্কার খালি কি ভাই
এক ফোঁটাও নাই তেল?
ক্যামনে চলবে দেশের মানুষ
ক্যামনে চলবে বাস, গাড়ি ও ট্রেন ?
শুনছি নাকি গ্যাসও নাই
বিদ্যুৎও কম কম
শহর ছেড়ে যাচ্ছে মানুষ
গাঁয়ে ফেলছে দম।
সরকার বাবুর গালে হাত
খেলছে যে কোন খেলা
সামলে নিতে পারবে বাবু
জনগণের ঠেলা?
কোথায় ছিলে কোথায় এলে
ক্যামনে হলে রাজা?
জনগণের কাঁধে বসে
দিচ্ছ তাদের সাজা।
এই যদি হয় রাজার নিতি
থাকবে রাজার গদি?
রাজা মশাই পথ খুঁজে নাও
পালাতে হয় যদি।
জনগণের হক মেরেছ
ব্যাংক করেছ শেষ
এ কেমন রাজার নিতি
কেমন আমার দেশ?
দেশ নিয়ে ভাবনা কি তায়
যাকনা রসাতলে
দেশ বাঁচাতে বিপ্লবীরা
মরছে দলে দলে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

