swadhinshomoy
20th Apr 2026 3:36 pm | অনলাইন সংস্করণ Print
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ হামের সংক্রমণ মোকাবেলা ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার, (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন আনিছুর রহমানসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দরা।
সিভিল সার্জনের তথ্য মতে, চলতি মাসের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের এ টিকা প্রদান করা হবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

