গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে ১৪ অক্টোবর মঙ্গলবার নওগাঁর মহাদেবপুরে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় বেলা ১১ টায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার এমপিও ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগন উপস্থিত ছিলেন। উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মোঃ বেলায়েত হোসেন এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন।শিক্ষক সানোয়ার হোসেন মানিক এর সঞ্চালনায় এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মোঃ মোবারক হোসেন,মাদ্রাসা শিক্ষক ভিপি এনামুল হক,শিক্ষক বারিকুর রহমান বারিক, শিক্ষক আমজাদ হোসেন,শিক্ষক সাহদাত হোসেন শান্ত প্রমুখ।অপর দিকে শিক্ষকদের এ দাবীর প্রতি সমর্থন জানিয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব মোঃ রবিউল আলম বুলেট, জামায়াতে ইসলামী উপজেলা শাখার নায়েবে আমির রফিকুল ইসলাম রফিক,ইসলামী আন্দলোন বাংলাদেশ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি নাসির বিন আসগর,নওগাঁ জেলা এনসিপি সদস্য আমিনুল হক প্রমুখ।মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর কাছে এবিষয়ে একটি স্মরকলিপি প্রদান করেন।

