মোঃ সাজোয়ার ভূঁইয়া বাবু,রিপোর্টার নারায়ণগঞ্জঃ
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নে আজ (১৪ অক্টোবর ২০২৫ ইং) বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য ও বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
👉 মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু,
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
জনাব গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য
জনাব আনোয়ার সাদাত সায়েম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য
জনাব সুলতান মাহামুদ,সাবেক সিনিয়র সভাপতি ছাত্রদল নারায়ণগঞ্জ
এছাড়াও উপস্থিত ছিলেন —
এডভোকেট হুমায়ুন কবির সভাপতি, রূপগঞ্জ থানা বিএনপি
জনাব বাছির উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক, রূপগঞ্জ থানা বিএনপি
জনাব শামীম ভূঁইয়া, কোষাধ্যক্ষ, রূপগঞ্জ থানা বিএনপি
জনাব মোশারফ মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক, রূপগঞ্জ থানা বিএনপি
জনাব জিন্নাত আলী, সাধারণ সম্পাদক, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি
জনাব সালাউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক, রুপগঞ্জ ইউনিয়ন বিএনপি, জনাব হেলাল উদ্দিন সরকার সভাপতি দাউদপুর ইউনিয়ন বিএনপি
জনাব মফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক, কাঞ্চন পৌর বিএনপি
জনাব কুহিনুর আলম, সাংগঠনিক সম্পাদক, কাঞ্চন পৌর বিএনপি
জনাব মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক, রূপগঞ্জ ইউনিয়ন যুবদল
জনাব ইমরান হাসান রানা, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক, রূপগঞ্জ ইউনিয়ন যুবদল
জনাব মোশারফ মিয়া, সভাপতি, ৫ নং ওয়ার্ড, রূপগঞ্জ ইউনিয়ন যুবদল
সভায় প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন,
> “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবিচল। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব।”
তিনি আরও বলেন,
> “বিএনপি জনগণের দল — এই দলের শক্তি হলো জনগণ। তাই আগামী দিনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
সভায় দাউদপুর ও রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বক্তাদের বক্তব্যে উপস্থিত জনতা করতালিতে সমর্থন জানায়।
অনুষ্ঠান শেষে দেশের শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

