• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন 

     swadhinshomoy 
    15th Oct 2025 11:55 am  |  অনলাইন সংস্করণ Print

    সুকমল চন্দ্র বর্মন (পিমল)ষ্টাফ রিপোর্টারঃ

    জয়পুরহাটের কালাইয়ে ঢাকায় আন্দোলনরত শিক্ষক ও কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে ও তাদের দাবি আদায়ে লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার বেলা ১১টায় কালাই উপজেলার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক, কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের ব্যানারে উপজেলা বাসস্ট্যান্ড চত্বর এলাকায় শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    এসময় বক্তারা বলেন, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক, কর্মচারী জাতীয়করণ ঐক্য জোটের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিক্যাল ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবি আদায়ের লক্ষে ঢাকায় আন্দোলনরত শিক্ষক ও কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন।

    মানববন্ধন শেষে শিক্ষকরা বাস্ট্যান্ড থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে একটি মিছিল নিয়ে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031