তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:মো ওমর খান সানি
“Be a Hand Wash Champion” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় তাড়াইল উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চত্বরে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।এর আগে একটি বর্নাড্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন । উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিফুর রহমান নাদিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম,উপজেলা সমবায় অফিসার শামসুল আলম,উপজেলা সমাজসেবা অফিসার আল আমীন, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভায় বক্তারা বলেন, “নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। এটি নিজের ও পরিবারের সুরক্ষার অন্যতম উপায়।” পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

