• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভারতে নিহত ৩ বাংলাদেশির লাশ হস্তান্তর 

     swadhinshomoy 
    18th Oct 2025 3:43 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

    ভারতের সীমান্ত এলাকায় নিহত তিন বাংলাদেশি নাগরিকের লাশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে এ লাশ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

    লাশ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন নিহতদের পরিবারের সদস্যরা, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছালিমুর রহমান, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম এবং বাল্লা বিজিবি কোম্পানি কমান্ডার খাইরুল আলম।

    অন্যদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন খোয়াই থানার অফিসার ইনচার্জ কৃষ্ণন ধন সরকার, বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার কুরদিসসহ ভারতের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও সীমান্ত কর্মকর্তারা।

    উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বিজিবি-বিএসএফ যৌথ উদ্যোগে নিহতদের লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তিন বাংলাদেশি কয়েক দিন আগে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। পরে সেখানকার অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান তারা। সীমান্তের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে তাদের লাশ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

    চুনারুঘাট উপজেলা প্রশাসন জানায়, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো নিহতদের নিজ নিজ পরিবারের কাছে জন্য হস্তান্তর করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031