• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে সচেতনতা কার্যক্রম 

     swadhinshomoy 
    18th Oct 2025 6:09 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ শাহজালাল, বরগুনা।।

    বরগুনাঃ জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি। এই কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবক দল।

    শনিবার (১৮ অক্টোবর) সকালে বরগুনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন, লিফলেট বিতরণ এবং স্থানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি শহরের রাস্তা, ড্রেন ও বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কারসহ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন স্বেচ্ছাসেবীরা।

    আয়োজকরা জানান, ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অধীনে ডেঙ্গু প্রতিরোধ অভিযানটি সচেতনতা বৃদ্ধিকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। এতে জনগণের মাঝে বর্জ্য ব্যবস্থাপনা, মশার প্রজননস্থল ধ্বংস, এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে অংশগ্রহণমূলক উদ্যোগে গুরুত্ব দেওয়া হয়েছে।

    তাঁরা আরও জানান, এই কার্যক্রমের ধারাবাহিকতায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031